Krezit
← আমরা যা প্রিন্ট করিRead in English

ঢাকায় D&D মিনিয়েচার ও টেরেইন ৩ডি প্রিন্টিং

হালনাগাদ

টেবিলটপ খেলোয়াড়দের জন্য আমরা প্রিন্ট করি টেরেইন, বিল্ডিং, ডাঞ্জন টাইল, স্ক্যাটার আর বেস — D&D আর ওয়ারগেম দুটোর জন্যই। সাথে দানব বা গাড়ির মতো বড় মিনিয়েচারও। ঢাকায় যারা নতুন করে একটা টেবিল সাজাচ্ছেন বা আর্মির খালি জায়গা ভরাচ্ছেন, তাদের কাজে লাগবে।

কোথায় ভালো, কোথায় নয়

আগে সোজা কথা বলি। আমাদের Bambu Lab প্রিন্টারগুলো ফিলামেন্টের, রেজিনের নয়। টেরেইন আর হাতের চেয়ে বড় যেকোনো জিনিসে এরা খুব ভালো, বড় দানবেও মোটামুটি ভালো। ২৮ বা ৩২ মিমি-র মানুষ-সাইজের হিরো প্রিন্ট হবে, তবে মুখ আর অস্ত্রের সূক্ষ্ম ধার রেজিনের চেয়ে নরম আসবে। ছোট মুখের নিখুঁত ডিটেইলই যদি আসল হয়, ফিলামেন্ট প্রিন্ট ঠিক জিনিস নয়।

যেগুলো ভালো আসে

লিস্ট পাঠানো

MakerWorld, Printables, Thingiverse বা Cults3D-এর লিংক রিকোয়েস্ট ফর্মে দিন, প্রতিটার পাশে সংখ্যা — যেমন বারোটা ব্যারেল আর চারটা দেয়াল। Patreon থেকে কেনা ফাইল Google Drive বা Dropbox দিয়ে শেয়ার করুন। কোনো সিনের জন্য বিল্ডিং লাগবে কিন্তু ফাইল নেই? বর্ণনা দিন, কাছাকাছি কিছু খুঁজে দেখব।

স্কেল

কোন স্কেলে খেলেন — ২৮ মিমি, ৩২ মিমি না ১৫ মিমি — জানিয়ে দিন, সেই মাপে মডেল স্কেল করব। টেরেইনে দরজার উচ্চতা দেখে মিলিয়ে নেওয়া সহজ: বেসসহ একটা ফিগার যেন আরাম করে দরজা দিয়ে ঢোকে।

রং করার জন্য কোন রং

বেশিরভাগ খেলোয়াড় সাদা নিয়ে নিজে প্রাইম করেন। পাথর আর ডাঞ্জনের জিনিসে কালো সুবিধার, কারণ গাঢ় বেস কোট তো এমনিতেই প্রথমে দিতেন। টেরেইনে "Sanded" খুব একটা লাগে না, পাথর-কাঠের টেক্সচারে লেয়ারের দাগ ঢাকা পড়ে যায়।

টেবিলে PLA

টেরেইনের জন্য PLA খুব ভালো: শক্ত, হালকা, রং ধরে সহজে। তবে ৫৫–৬০°C-এর কাছে নরম হয়, তাই বাক্সটা গাড়িতে ফেলে রাখবেন না। ভিড়ভাট্টার ক্যারি কেসে সরু বর্শা বা পতাকা ভাঙতে পারে। বড় জিনিস ভাগে ভাগে প্রিন্ট করে জোড়া দেওয়া হয়।

দাম কীভাবে ঠিক হয়

পুরো লিস্টের মোট প্লাস্টিক আর মেশিনের সময় ধরে। তাই একগাদা স্ক্যাটার বা পুরো টাইল সেট একটা কাজ হিসেবেই দাম হয়। অর্ডার শুরু ৯৯ টাকা থেকে।

আপনার লিস্ট পাঠান krezit.cc/request-এ।

প্রশ্ন ও উত্তর

বাংলাদেশে কি D&D মিনিয়েচার ৩ডি প্রিন্ট করানো যায়?
হ্যাঁ। Krezit টেরেইন, স্ক্যাটার, বেস আর বড় মিনিয়েচার PLA-তে প্রিন্ট করে সারা দেশে কুরিয়ারে পাঠায়। ছোট ২৮ মিমি হিরোও হয়, তবে মুখের ডিটেইল রেজিনের চেয়ে কম।
আপনারা কি রেজিনে প্রিন্ট করেন?
না, এখন শুধু PLA ফিলামেন্টে প্রিন্ট করি। টেরেইন আর বড় মডেলে এটা সবচেয়ে ভালো; খুব ছোট ফিগারে কিছু সূক্ষ্ম ডিটেইল হারায়।
একসাথে অনেক পিস অর্ডার দেওয়া যাবে?
যাবে। একটা রিকোয়েস্টেই প্রতিটা মডেলের লিংক আর সংখ্যা দিন, পুরো ব্যাচের দাম একসাথে জানাব — সাধারণত সেদিনই।
প্রিন্টের অনুরোধ করুন